তাড়াহুড়োর মনস্তত্ত্ব: কোরআন কী বলে
প্রজেক্ট জমা দিলেন, বসের রিভিউ আসছে না বলে অস্থির লাগছে। পরীক্ষা দিলেন, ফল প্রকাশে দেরি হওয়ায় ঘুম নেই। স্টার্টআপে বিনিয়োগ করলেন, ছয় মাসেও রিটার্ন নেই বলে মাথায় চাপ। মার্কেটিং ক্যাম্পেইন চালালেন, এক সপ্তাহেও বিক্রি বাড়েনি বলে হতাশা। এই যে ‘এখনই ফলাফল চাই’—এমন মানসিকতা আমাদের সবার মধ্যেই আছে। প্রশ্ন হলো, এটি সামলাব কীভাবে? পবিত্র কোরআন এ প্রশ্নের চমৎকার সমাধান দিয়েছে। ‘মানুষ তাড়াহুড়োপ্রিয়’ সুরা আম্বিয়ায় আল্লাহ বলছেন, ‘মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো দিয়ে।’ (সুরা আম্বিয়া, আয়াত: ৩৭) লক্ষ্য করুন, আল্লাহ বলছেন না যে তাড়াহুড়ো করা গুনাহের কাজ; বরং বলছেন—এটি মানুষের স্বভাব। ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে মানুষের সহজাত প্রকৃতিতেই তাড়াহুড়ো রয়েছে। সে দ্রুত ফলাফল চায়। এটি তার সৃষ্টিগত বৈশিষ্ট্য, দোষ নয়। (তাফসির আল-কুররআন আল-আজিম, বৈরুত: দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, ২০০০, ৩/১৭৪) সুরা ইসরায় আল্লাহ আরও স্পষ্ট করে বলেছেন, ‘মানুষ তো তাড়াহুড়োকারী।’ (সুরা ইসরা, আয়াত: ১১) সমস্যা তাড়াহুড়োয় নয় তাড়াহুড়ো স্বাভাবিক, কিন্তু এটি যখন আমাদের নিয়ন্ত্রণ করে ফেলে—তখনই বিপদ। ইমাম কুরতুবি বলে...