খাওয়ার আদব ও দোয়া
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি ছোট-বড় কাজের জন্য রয়েছে সুনির্দিষ্ট দিকনির্দেশনা। খাবার গ্রহণ কেবল একটি শারীরিক চাহিদা নয়, বরং এটি ইবাদতেরও অংশ। মুসলিম মা-বাবারা একদম শৈশব থেকেই সন্তানদের খাবারের আগে ও পরের দোয়া এবং আদবগুলো শিক্ষা দিয়ে থাকেন, যাতে এই উত্তম অভ্যাসগুলো তাদের চরিত্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। খাবারের আগে ও পরে দোয়া পড়া নবীজি (সা.)–এর গুরুত্বপূর্ণ একটি সুন্নত। এর মাধ্যমে আমরা আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করি এবং শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকি। খাওয়ার আগে ও পরের দোয়া ১. আহার শুরুর দোয়া: খাবার শুরুতে কেবল ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে শুরু করছি) বলা সুন্নত। তবে পূর্ণ দোয়াটি হলো: উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। অর্থ: আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের ওপর ভরসা করে শুরু করছি। যদি শুরুতে দোয়া পড়তে ভুলে যান: খাবার চলাকালীন মনে পড়লে এই দোয়াটি পড়তে হয়: উচ্চারণ: বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। অর্থ: এর শুরুতে এবং শেষেও আল্লাহর নাম নিচ্ছি।২. আহার শেষের দোয়া: খাবার শেষ করে আল্লাহর শুকরিয়া জানিয়ে ...