আল্লাহর হুকুমেই যদি সব কিছু হয় তো আমার দোষ কি?
আল্লাহর হুকুমেই যদি সব কিছু হয় তো আমার দোষ কি? ***************************************************************** ড. আদনান *********** main aricle-- https://adnanfaisal.wordpress.com *************************************************** ভাগ্য বা কদর (predestination) নিয়ে অনেক মুসলিমকে প্রায়ই দ্বিধাদ্বন্দে ভুগতে দেখা যায়। ভাগ্য সংক্রান্ত কিছু প্রশ্ন হয়তো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, উত্তর পাওয়া যাচ্ছে না, এই ওয়েবসাইট দেখছেন, ঐ বই পড়ছেন —আর এই সুযোগে শয়তান এসে মনের মধ্যে অবিশ্বাস ঢুকিয়ে দিয়ে গেল! দ্বন্দ তৈরীকারী এরকম একটা প্রশ্ন হলো— ১) আল্লাহ্ যা ভাগ্যে লিখে রেখেছেন তার বাইরে তো নাকি কিছুই হবে না। তাহলে আমার আর চেষ্টা করার দরকার কি? আসুন এই প্রশ্নটার উত্তর বুঝা যাক একটা গল্পের মাধ্যমে। একটা ক্লাসের কথা মনে করুন। সেই ক্লাসে একজন শিক্ষক এবং অনেকগুলো ছাত্র আছে। সেমিষ্টারের ক্লাস শেষে এক সময় ফাইনাল পরীক্ষার সময় ঘনিয়ে আসলো। শিক্ষক সাহেব যেহেতু তার ছাত্রদের সবাইকেই খুব ভালো করে চিনেন-জানেন, তিনি চ্যালেঞ্জ করে বললেন – আমি এক্স্যাক্টলি জানি কোন্ ছাত্র কী গ্রেড...