পীড়াদায়ক অভিজ্ঞতা
ও বিশ্বাসীরা! মন দিয়ে শোনো, এ পৃথিবী কোনোদিনও তোমাদের বেহেশত হওয়ার কথা ছিল না। কিন্তু বেহেশত আমাদের অপেক্ষায় আছে, এ জ্ঞান, দুনিয়ার এ কষ্টকর ভ্রমণটাকে করে তোলে অনেক বেশি সহনীয় এবং পুরস্কারযোগ্য। কারণ যেহেতু সকল পীড়াদায়ক অভিজ্ঞতাই ক্ষণস্থায়ী, প্রতিটি মুহূর্তও এক একটি সুযোগ। আর আপনি জানেন, যদি এ সুযোগগুলো কাজে লাগাতে পারেন, আপনার সকল সংগ্রামের শেষে, সকল পরীক্ষা এবং ভুগানির সমাপ্তিতে, সকল ভালোবাসা আর প্রিয়জন হারানোর বেদনার শেষে, আপনার চিরন্তন বাসস্থানটি আপনার প্রতীক্ষায় আছে। যা নির্মিত হয়েছে আপনার নেক আমলগুলোর মাধ্যমে আর সজ্জিত হয়েছে আপনার দোয়ার মাধ্যমে। একটি রত্ন-নির্মিত মুকুট, একবার একটি আয়াত তিলাওয়াত করার কারণে। স্বচ্ছ কাঁচ নির্মিত বাড়ি যার দ্বীপ্তি ছড়িয়ে পড়ছে দিগন্ত জুড়ে, এমন এক আত্মার জন্য যে পাপ ছেড়ে দিয়েছিলো। সবুজ পান্নার স্কন্ধযুক্ত এবং স্বর্ণের ডাল পালাযুক্ত গাছ, শুধু সহজে উচ্চারিত একটি জিকিরের জন্যে। আরো আছে আশীর্বাদপুষ্ট এমন মানুষদের সাহচর্য যাদের আপনি নিজেই পছন্দ করবেন, যারা আপনার মতোই সংগ্রাম করে গিয়েছিলো; এবং অতীত প্রজন্ম থেকেও যাদের আপনি অনুসরণ করেছিলেন, যারা আপ...