পোস্টগুলি

খলিফা ওমর (রা.) যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করেন

  দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব (রা.) যখন ইসলামি রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন, তখন সমগ্র আরব উপদ্বীপে ইসলামের শাসন সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। একই সঙ্গে ইরাক ও সিরিয়ার সীমান্তে ইসলামি বাহিনীর অবিরাম অগ্রগতি সূচিত হয়েছিল। পরবর্তী মাত্র ১০ বছরের শাসনকালে (১৩-২৩ হিজরি) তিনি ইসলামি রাষ্ট্রের ভূরাজনৈতিক ও প্রশাসনিক মানচিত্রকে সম্পূর্ণ বদলে দেন। তাঁর খেলাফতকালে মুসলিম সাম্রাজ্যের সীমানা উত্তর আফ্রিকা থেকে শুরু করে পারস্যের বিশাল অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়। এই অভূতপূর্ব ভূখণ্ড বিজয়ের ফলে মদিনার কেন্দ্রীয় সরকারের কাছে বিপুল ধনসম্পদ ও রাজস্ব জমা হতে শুরু করে। এর সঙ্গে যুক্ত হয় সুবিশাল সেনাবাহিনী, আঞ্চলিক প্রশাসন, বিচারব্যবস্থা এবং সর্বস্তরের জনগণের প্রাত্যহিক জীবনের নানান নাগরিক চাহিদা। মহানবী (সা.) ও প্রথম খলিফা আবু বকরের আমলে রাষ্ট্র পরিচালনায় যে সাধারণ ও সরল প্রশাসনিক পদ্ধতি অনুসৃত হতো, তা এত সুবিশাল সাম্রাজ্য সামলানোর জন্য আর যথেষ্ট ছিল না। জাতীয় প্রয়োজন অনুধাবন করে খলিফা ওমর (রা.) প্রশাসনিক ব্যবস্থার সংস্কার, আধুনিকায়ন এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেন।  তাঁর এই ...

আল্লাহ কেন অপ্রস্তুত অবস্থায় দায়িত্ব দেন, মুমিনের করণীয় কী

  কখনো হঠাৎ করে আমাদের এমন কোনো দায়িত্ব, পদ বা কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়, যার জন্য আমরা নিজেদের একেবারেই প্রস্তুত মনে করি না। নতুন কোনো কাজের দায়িত্ব পাওয়া, কোনো সমাবেশ বা ক্লাসে বক্তব্য দেওয়া, নতুন সম্পর্কের দায়ভার নেওয়া কিংবা হঠাৎ পারিবারিক অভিভাবকত্বের চাপ আসা—এসব ক্ষেত্রে প্রথম প্রতিক্রিয়াটি হয়, ‘আমি কীভাবে এটি সামলাব?’ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সেই প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে সামনে এগিয়ে যায়, তখন সে বুঝতে পারে যে সেই কঠিন ও অপ্রস্তুত পরিস্থিতিগুলো আসলে দুর্ঘটনাবশত আসেনি; বরং আল্লাহ তাকে বিশেষ কোনো আত্মিক ও মানসিক যোগ্যতায় উন্নত করার জন্যই সেই পরিস্থিতিতে ফেলেছিলেন। ইসলামি জীবন দর্শনে পরম আল্লাহর অন্যতম প্রধান গুণবাচক নাম হলো ‘আর-রব্ব।’ এর অর্থ, লালনপালনকারী, বিকাশদাতা ও নিয়ন্ত্রণকারী। আল্লাহ যেভাবে মানবদেহের বৃদ্ধি ঘটান, ঠিক সেভাবেই নানা পরিস্থিতি ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে তিনি মানুষের আত্মার ‘তরবিয়াত’ বা আত্মিক গঠন সম্পন্ন করেন। কোরআনে নবী মুসার জীবনে আল্লাহর বিশেষ অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে হয়েছে, আমি তোমাকে আমার নিজের জন্য গড়ে তুলেছি। (সুরা তা-...

মক্কা বিজয়ের দিনও ১৪ জনকে মহানবী (সা.) ক্ষমা করেননি, কী অপরাধ তাদের

  মক্কা বিজয়ের দিনটি ইসলামি ইতিহাসের সবচেয়ে বড় ‘সাধারণ ক্ষমা’র দিন হিসেবে পরিচিত। যারা দীর্ঘ ২৩ বছর ধরে মুসলমানদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছিল, সেই মক্কাবাসীকে মহানবী (সা.) এক বাক্যে ক্ষমা করে বলেছিলেন, ‘আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত।’ কিন্তু এই বিশাল ক্ষমার মাঝেও ১৪ জন (মতান্তরে ১০ থেকে ১৫ জন) সুনির্দিষ্ট ব্যক্তির জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন যে তাদের কাবা শরিফের গিলাফ ধরা অবস্থায় পাওয়া গেলেও যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। কেন ইসলামের নবী এমন একটি ক্ষমার দিনেও এই কয়েকজনের প্রতি এত কঠোর হয়েছিলেন? তালিকায় থাকা কয়েকজন সাধারণ কোনো অপরাধী ছিলেন না; তাঁরা ছিলেন রাষ্ট্রদ্রোহী ও খুনি। যেমন—আবদুল্লাহ ইবনে খাতাল ও মিকয়াস ইবনে সুবাবাহ। তাঁরা মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। ১. রাষ্ট্রদ্রোহ, হত্যা ও সম্পদ লুণ্ঠন তালিকায় থাকা কয়েকজন সাধারণ কোনো অপরাধী ছিলেন না; তাঁরা ছিলেন রাষ্ট্রদ্রোহী ও খুনি। যেমন—আবদুল্লাহ ইবনে খাতাল ও মিকয়াস ইবনে সুবাবাহ। তাঁরা মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। মহানবী (সা.) তাঁদের রাষ্ট্রীয় কাজে জাকাত আদায়ের জন্য পাঠিয়েছিলেন। কিন্তু তাঁরা নিজেদের নিরপরাধ ম...

জনগুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে কখন পদত্যাগ করতে বলে ইসলাম

  ইসলামে একবার জনস্বার্থে দায়িত্ব কাঁধে নেওয়ার পর বিনা কারণে তা থেকে পালিয়ে যাওয়া বা ইস্তফা দেওয়াকে নিরুৎসাহিত করা হয়। কিন্তু যখন পরিস্থিতি এমন দাঁড়ায় যে দায়িত্ব আঁকড়ে ধরে রাখলে জনকল্যাণের চেয়ে ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা থাকে, তখন স্বেচ্ছায় পদত্যাগ করা বা ক্ষমতা ছেড়ে দেওয়া শুধু বৈধই নয়, ক্ষেত্রবিশেষে তা ওয়াজিব হয়ে যায়। ১. পেশাগত অক্ষমতা দেখা দিলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য শারীরিক সুস্থতা এবং মানসিক ভারসাম্য অপরিহার্য। বয়সের ভারে, দুরারোগ্য ব্যাধিতে বা মানসিক বৈকল্যের কারণে যদি কোনো নেতা বা দায়িত্বশীল ব্যক্তি নিজের কাজ সম্পাদনে অক্ষম হয়ে পড়েন, তবে তাঁর জন্য পদত্যাগ করা আবশ্যক ইমাম আল-মাওয়ারদি লিখেছেন, ‘নেতৃত্ব বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যার ওপর ন্যস্ত, তার মাঝে যদি এমন কোনো শারীরিক বা মানসিক অক্ষমতা (যেমন—দৃষ্টিশক্তি হারানো বা মানসিক ভারসাম্যহীনতা) তৈরি হয় যা তাকে দায়িত্ব পালনে বাধা দেয়, তবে তাকে নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে হবে।’ (আল-মাওয়ারদি, আল-আহকামুস সুলতানিয়্যাহ, পৃ. ২০, দারুল হাদিস, কায়রো, ২০০৬) ২. ইনসাফ প্রতিষ্ঠায় ব্যর্থ হলে নেতৃত্বের মূল ভিত্তি হলো ইনসাফ। যদি ক...

‘শায়খ’ অর্থ কী, কাকে এই উপাধি দেওয়া হয়

  বর্তমান সময়ে ধর্মীয় আলোচনায় বা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শায়খ’ বহুল ব্যবহৃত একটি উপাধি। সাধারণত যেকোনো ইসলামি বক্তা, আলেম বা ধার্মিক ব্যক্তিকে সম্মান করে আমরা ‘শায়খ’ বলে সম্বোধন করি। কিন্তু আরবি ভাষা, ইসলামি পরিভাষা এবং আরব সংস্কৃতির গভীরে এই শব্দটির সুনির্দিষ্ট ও তাৎপর্যপূর্ণ অর্থ রয়েছে। সবাইকেই কি শায়খ বলা যায়, নাকি এর জন্য বিশেষ কোনো যোগ্যতা লাগে? ‘শায়খ’ শব্দটির প্রকৃত পরিচয় তুলে ধরা হলো। শায়খ শব্দের অর্থ কী আরবি অভিধান অনুযায়ী ‘শায়খ’ বা ‘শাইখ’ শব্দের মূল অর্থ হলো বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ ব্যক্তি। আরবি অভিধান প্রণেতা ইবনে মানজুর লিখেছেন, ‘শায়খ বলা হয় ওই ব্যক্তিকে, যাঁর বয়স পঞ্চাশ পেরিয়েছে এবং চুলে পাক ধরেছে।’ (ইবনে মানজুর, লিসানুল আরব, ৩/৩৩, দারু সাদির, বৈরুত, ২০১৪)। পবিত্র কোরআনেও শব্দটি বয়সের প্রবীণত্ব বোঝাতেই ব্যবহৃত হয়েছে। মিসর থেকে পালিয়ে মুসা (আ.) মাদায়েন পৌঁছলে  নবী শোআইবের কন্যারা তাঁদের পিতার পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, ‘ওয়া আবুনা শাইখুন কাবির’ (আর আমাদের পিতা একজন বয়োবৃদ্ধ)। (সুরা কাসাস, আয়াত: ২৩) একইভাবে নবী ইব্রাহিমের কাছে ফেরেশতারা যখন মেহমান হয়ে আসেন এবং তাঁকে ও তা...

শাসন ছাড়াই সন্তানের চরিত্র গঠন: নবীজির জীবন থেকে ৭ শিক্ষা

  সন্তানকে নিয়ে মা–বাবার দুশ্চিন্তার শেষ নেই। বারবার বলা সত্ত্বেও কথা শুনছে না, পড়াশোনায় মন নেই, সারাক্ষণ উদাসীন কিংবা মেজাজ খিটখিটে। ওদিকে শাসন করতে গেলে দূরত্ব বাড়ছে, আবার ছেড়ে দিলে ভুল পথে পা বাড়াচ্ছে—এমন সংকটে কী করবেন, ভেবে পাচ্ছেন না। বর্তমান সময়ে বকাঝকা বা জোর করে কারও চরিত্র গঠন করা যায় না। সবার প্রথমে মনে রাখতে হবে, সন্তান কিন্তু উপদেশের চেয়ে আচরণ বেশি দেখে এবং অবচেতনভাবেই তা অনুকরণ করে। তাই কথায় ও কাজে নিজেকে একটি সুন্দর আদর্শ হিসেবে উপস্থাপন করুন। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা যা করো না, তা কেন বলো? তোমরা যা করো না, তোমাদের তা বলা আল্লাহর কাছে অপছন্দনীয়।’ (সুরা সফ, আয়াত: ২-৩) তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হয়, তখন থেকেই তাদের নামাজ আদায়ের নির্দেশ দাও। সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫ মানুষের মন জয় করতে প্রয়োজন সঠিক মনস্তাত্ত্বিক কৌশল। একজন শিক্ষার্থী বা সন্তানের জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে নবীজির শেখানো এমন কার্যকর ১০টি কৌশল নিয়ে আলোচনা করা হলো। ১. জীবনমুখী প্রয়োগ সন্তানের জীবনে পড়াশোনায় আটকে না রেখে জীবনের সঙ্গে যুক্ত করুন। নেয়ামতের শুকরিয়া, সময়সচেতনতা ও অন্যান্য ...

নবীজির ‘হাজার’ ভ্রমণ: তিনি কি বাহরাইন গিয়েছিলেন

  ‘হাজারের কোন ভূমিটি অতি প্রিয়?’ আমরা বললাম, ‘আল-মুশাক্কার।’ তিনি বললেন, ‘আল্লাহর শপথ, আমি তাতে প্রবেশ করেছি এবং তার খিলান ছুঁয়েছি।’ (আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমাদ, হাদিস: ১৭৪৮১) মহানবী (সা.) কি আদৌ বাহরাইনে গিয়েছিলেন? হাদিসে যে বাহরাইনের উল্লেখ আছে, তা আসলে কোন অঞ্চল? পারস্য উপসাগরে অবস্থিত সৌদির উত্তর-পূর্ব উপকূলে ২৫ কিলোমিটার দীর্ঘ ‘জিসর আল-মালিক ফাহাদ’ নামক ব্রিজের মাধ্যমে সংযুক্ত আধুনিক একটি রাষ্ট্রের নাম ‘কিংডম অব বাহরাইন’। মাত্র ৭৮০ বর্গকিলোমিটারের দেশটির সঙ্গে আমাদের একটি অপূর্ব মিল হলো, এটিও ১৯৭১ সালে সার্বভৌমত্ব অর্জন করে। কিন্তু নবীজির ভ্রমণ করা ‘বাহরাইন’ অঞ্চলটি এটি নয়। তাহলে? আঠারো শতকের আগে ‘বাহরাইন’ নামে আরবেরা যে অঞ্চলকে জানত, তা হলো বসরা ও ওমানের মাঝামাঝি আরব উপদ্বীপের পূর্বাঞ্চল। (আবু উবাইদ আল-বাকরি, মুজাম মা ইসতিজামা, ১/২৮৮, আলমুল কুতুব, বৈরুত, ১৯৮৩) পারস্য উপসাগরকে পূর্বে রেখে ইরাকের বসরার দক্ষিণ থেকে কুয়েত, সৌদির আল-আহসা হয়ে মধ্যাঞ্চলে ‘আল-ইয়ামামা’র (রিয়াদ) সঙ্গে সংযুক্ত হয়ে বাহরাইন, কাতার ও আরব আমিরাতকে অন্তর্ভুক্ত করে ওমানের উত্তর পর্যন্ত বিস্তৃত পূর্ব আ...