গঙ্গা থেকে জমজম

 গঙ্গা থেকে জমজম


[দ্বীনে ফেরার গল্প] ভারতের কট্টোর ব্রাহ্মণ পরিবারে জন্ম নেয়া বাঙ্কী লাল যে এক সময় বিশ্বের অন্যতম একজন শ্রেষ্ঠ আলিম হবেন তা কি কেউ জানতো? কৈশোরে ইসলামকে প্রশ্নবিদ্ধ করাই তাঁর লক্ষ্য ছিলো। কিন্তু দিনশেষে দেখা গেলো তিনি তাঁর সময়ের একজন সেরা হাদিস বিশারদ হয়ে বসে আছেন! ইসলামের ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি প্রাপ্ত সকল সহীহ হাদিসের একটা সংকলন করেছেন। এক্ষেত্রে তিনি ইমাম বুখারির পদাঙ্ক অনুসরণ করেছেন। ইসলামের বিখ্যাত দায়ী জাকির নায়েকের তিনি সরাসরি শিক্ষক। মুসলিম হওয়ার পর উনার নাম হয় জিয়াউর রহমান আজমি। রহিমাহুল্লাহ। ইসলামের সাথে উনার সাক্ষাৎ হয় কিছুটা নাটকীয়ভাবে। ‘দ্বীনে হাক্ব’ বা ‘সত্য ধর্ম’ নামে একটা ইসলামিক বই তার হাতে আসে। সেখানের প্রথম যেই আয়াতটা তার চোখে পড়ে সেটা হলো- “নিশ্চয়ই, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম”। এটা পড়ে তিনি অবাক হন। একজন হিন্দু হিসেবে তিনি বিশ্বাস করতেন সব ধর্মই মূলত ঈশ্বর কে পাওয়ার আলাদা আলাদা উপায়। তো, তখন থেকে তিনি ইসলাম আর হিন্দু ধর্ম দুটোই ভালো ভাবে জানার চেষ্টা করেন যাতে হিন্দু ধর্ম দিয়ে ইসলামকে ঘায়েল করতে পারেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিলো ভিন্ন। মাত্র ১৬ বছর বয়সে মুসলিম হওয়ার পরপরই তাঁর জীবনের আশঙ্কা দেখা দেয়। এজন্য তিনি হিজরত করেন উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ু। তিনি পড়াশুনা করেছেন মদীনার ইসলামি বিশ্ববিদ্যালয়, মক্কার আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। একাধিক পিএইচডি করেছেন। তিনি মদীনা বিশ্ববিদ্যালয়ের প্রথম হিন্দু রিভার্ট হিসেবে ছাত্রত্ব পান। এমনকি তিনি মদীনার ইসলামি বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মসজিদে নববীর একজন খতিবও ছিলেন। কী অসাধারণ এক যাত্রা! তার লেখা বইয়ের সংখ্যা ২০ টার মতো। প্রায় ১৬৮০০ সহীহ হাদিসের ১২ খন্ডের সংকলন গ্রন্থ যেটি ‘জামে কামিল’ নামে পরিচিতো সেটিই তার জীবনের সবচেয়ে স্মরণীয় কাজ। তার আত্মজীবনীগ্রন্থের নাম হলো ‘গঙ্গা থেকে জমজম’। তাঁর মৃত্যু হয়েছিলো বছরের একটা শ্রেষ্ঠ দিনে। আরাফতের দিন। তাও যোহরের আজানের সময়। তাঁর মৃত্যু হয়েছে গতবছর, ২০২০ সালে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বই Pdf Download

নেক আমলে অবিচল রাখবে যে ১০ আয়াত

কে ছিলেন ইমাম আল-মাওয়ার্দি