ইসলামের ইতিহাসে প্রথম নার্স

 ইসলামের ইতিহাসে প্রথম নার্স


রুফাইদা আল-আসলামিয়া (রাদিয়াল্লাহু আনহা) ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম নার্স। তিনি সাহাবীদের সেবা-শুশ্রূষা করতেন। যেসব সাহাবীরা যুদ্ধে আহত হতেন, তাঁদেরকে প্রেরণ করা হতো তাঁর কাছে। মদীনায় মসজিদে নববীর পাশেই ছিলো তাঁর ‘চেম্বার’ (তাঁবু)। এটাকে বলা হতো ‘খাইমাতু রুফাইদা’ বা রুফাইদার চেম্বার/তাঁবু। মদীনায় যারা অসুস্থ হতেন, যুদ্ধ করতে গিয়ে কেউ আঘাত পেলে সোজা চলে যেতেন রুফাইদার (রা:) চেম্বারে। খন্দক যুদ্ধে সা’দ ইবনে মুয়াজ (রাদিয়াল্লাহু আনহু) আহত হলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নির্দেশ দেন, তাঁকে যেনো রুফাইদার (রা:) চেম্বারে নিয়ে যাওয়া হয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সকাল-সন্ধ্যা রুফাইদার (রা:) চেম্বারে যেতেন সা’দ বিন মুয়াজকে (রা:) দেখতে। রুফাইদা আল-আসলামিয়া (রা:) নার্স ছিলেন, কিন্তু তৎকালে তো নার্সিং শেখার জন্য কোনো স্কুল-কলেজ ছিলো না। তিনি কিভাবে মানবকল্যাণমুখী এই জ্ঞান অর্জন করেন? তিনি এই শিক্ষা অর্জন করেন তাঁর বাবার কাছ থেকে। তাঁর বাবা সা’দ আসলামী ছিলেন তৎকালীন সময়ের একজন ডাক্তার। তিনি মেয়েকে চিকিৎসাবিদ্যার এসব খুঁটিনাটি শেখান। রুফাইদা (রা:) চিকিৎসাবিদ্যা অর্জনে মুসলিম নারীদের দৃষ্টান্ত হয়ে আছেন। তাঁর সময়ে তিনি অনেক নারীকে এই বিদ্যা শেখান। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে তাঁর নামে নার্সিং কলেজ আছে। যেমন: পাকিস্তানের পেশোয়ারের একটি কলেজের নাম ‘রুফাইদা (রা:) নার্সিং কলেজ’। বাহরাইনের বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ‘Royal College of Surgeons in Ireland’ –এর উদ্যোগে সেরা নার্সকে ‘রুফাইদা (রা:) নার্সিং এ্যাওয়ার্ড’ দেয়া হয়। বিদ্র: ইংরেজিতে তাঁবুকে Tent/Chamber বলা হয়। একজন নার্সের কর্মস্থলের সাথে ‘চেম্বার’ শব্দটি তাঁবুর চেয়ে তুলনামূলক উপযুক্ত হওয়ায় এই শব্দটি ব্যবহার করেছি। ইসলামের ইতিহাসে প্রথম নার্স আরিফুল ইসলাম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বই Pdf Download

নেক আমলে অবিচল রাখবে যে ১০ আয়াত

কে ছিলেন ইমাম আল-মাওয়ার্দি