একটি আশ্চর্যজনক দুয়া


একটি আশ্চর্যজনক দুয়াঃ অনেক “বড় সওয়াব” পাওয়ার জন্যে একটা আমলঃ উম্মুল মু’মিনীন জুওয়াইরিয়া বিনতিল হারিস রাদিয়াল্লাহু আ’নহা থেকে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম একদিন সকাল বেলা ফযরের সালাত পড়ার পর তাঁর নিকট থেকে বের হলেন। তিনি তখন নিজের সালাতের জায়গাযতেই বসা অবস্থায় ছিলেন। তারপর নবী করীম সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম আবার চাশতের পর ফিরে এলেন। তখনো তিনি জায়নামাযেই বসা অবস্থায় ছিলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বললেন, “আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম সেই একই অবস্থায় তুমি বসে রয়েছো?” তিনি জবাব দিলেনঃ জি হ্যাঁ। নবী করীম সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বললেন, আমি তোমার এখান থেকে যাওয়ার পর এমন চারটি কালেমা তিনবার পড়েছি, যা তুমি আজ যা কিছু পড়েছো তার সাথে যদি ওজন করা যায় তাহলে তুমি ওজন করতে পার, অর্থাৎ তার সমান হবে। সেই কালেমাগুলো হচ্ছেঃ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ: عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ উচ্চারণঃ সুবহা’নাল্লাহি ওয়া বিহা’মদিহি, আ’দাদা খালক্বিহি, ওয়া রিদ্বা নাফসিহি, ওয়া যিনাতা আ’রশিহি, ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থঃ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং তাঁর প্রশংসা গাইছি, তাঁর সৃষ্টির সমান সংখ্যক, তাঁর মর্জি অনুযায়ী, তাঁর আরশের ওজনের সমান এবং তাঁর বাক্যাবলীর সমান সংখ্যক। সহীহ মুসলিম। 

প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দুয়া তিনবার করে পড়া সুন্নাহ।

*******************************************************************************

 ❖ কোন প্রকৃতির মানুষের জন্য আল্লাহ তায়ালা জাহান্নামকে হারাম করে দেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবেঃ যে সহজ-সরল ও কোমল হবে। এ বিষয়ে হাদিসে এসেছে, রাসুল (সাঃ) বলেছেন, যে সহজ-সরল ও কোমল হবে, আল্লাহ জাহান্নামকে তার জন্য হারাম করে দেবেন। (আল-জামিঃ ৬৪৮৪)

****************************************************


❖ জাহান্নামীদের মধ্যে কাফিরদের শরীরের চামড়া কত হাত মোটা হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবেঃ ৪২ হাত। এ বিষয়ে হাদিসে এসেছে, আবু হুরায়রাহ (রা.) বলেন, রাসূলুল্লাহ (ছা.) বলেছেন, জাহান্নামীদের মধ্যে কাফিরের শরীরের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং জাহান্নামে তার বসার স্থান হবে মক্কা-মদীনার মধ্যবর্তী ব্যবধান পরিমাণ। [তিরমিযী- হা/২৫৭৭, মিশকাত- হা/৫৪৩১]

*********************************************************************

❖ কোন ধরণের চোখ কিয়ামতের দিন কাঁদবে না? গতকালকের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবেঃ উপরে উল্লেখিত সবগুলোই। এ বিষয়ে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (স.) বলেছেন, "তিন শ্রেণীর চক্ষু 👁 জাহান্নাম দর্শন করবে না (জাহান্নামে যাবেনা)- ১. যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে। ২. যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। ৩. যে চক্ষু আল্লাহর হারামকৃত বস্তু হতে নিম্নগামী হয়’।"

********************************************************************

❖ কোন নামায জামাতে আদায় করলে পূর্ণ রাত নামাজ আদায়ের ছাওয়াব পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবেঃ এশা ও ফজর নামায। এ বিষয়ে হাদিসে এসেছে, ওসমান (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন রসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি এসার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে সে যেন অর্ধরাত নামাজ আদায় করেছে, অতঃপর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, সে যেন পূর্ণ রাত নামাজ আদায় করেছে। (মুসলিম, হাদিস-১৫২৩, আবু দাউদ-৫৫৫, আহমদ-৪০৮)

************************************************************

❖ জান্নাতবাসীদের চিরুনী কি দ্বারা নির্মিতি হবে? গতকালকের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবেঃ স্বর্ণ দ্বারা নির্মিত। এ বিষয়ে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “জান্নাতে প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মত হবে। তারপর তাদের পরের দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে। তারা জান্নাতে পেশাব করবে না, থুথু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনী হবে স্বর্ণের। তাদের ধুনুচিতে থাকবে সুগন্ধ কাঠ। তাদের স্ত্রী হবে আয়াতলোচনা হুরগণ। তারা সকলেই একটি মানব কাঠামো, আদি পিতা আদমের আকৃতিতে হবে (যাদের উচ্চতা হবে) ষাট হাত পর্যন্ত।” (বুখারীঃ ৩২৪৫, ৩২৪৬)

**************************************************************

❖ কোন নামায জামাতে আদায় করলে পূর্ণ রাত নামাজ আদায়ের ছাওয়াব পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবেঃ এশা ও ফজর নামায। এ বিষয়ে হাদিসে এসেছে, ওসমান (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন রসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি এসার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে সে যেন অর্ধরাত নামাজ আদায় করেছে, অতঃপর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, সে যেন পূর্ণ রাত নামাজ আদায় করেছে। (মুসলিম, হাদিস-১৫২৩, আবু দাউদ-৫৫৫, আহমদ-৪০৮)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বই Pdf Download

নেক আমলে অবিচল রাখবে যে ১০ আয়াত

কে ছিলেন ইমাম আল-মাওয়ার্দি