টেক্সট বুক এবং ওয়ার্ক বুক

 


কুরআনে দুইটি বইয়ের কথা বার বার সম্পর্কযুক্ত করা হয়েছে। প্রথম বইটি হলো আল কুরআন, যা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তায়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ করেন।

এছাড়া আছে আরেকটি বই। আমাদের জীবন এগিয়ে চলার সাথে সাথে আমাদের প্রত্যেকের জন্য একটি বই লিখা হচ্ছে। আমার আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি উচ্চারিত শব্দ, প্রতিটি লেনদেন, প্রতিটি কর্ম সেই বইয়ে লিপিবদ্ধ করা হচ্ছে। ছোট বড় কোনো কিছুই সেই বইয়ে লিপিবদ্ধ হওয়া থেকে বাদ পড়ছে না। সে বইটি হলো আমাদের আমলনামা। আর শেষ বিচারের দিন বইটা আমাদেরকে দেওয়া হবে। সেদিন মূল পয়েন্ট হবে--তোমার বইটি আমার দেওয়া বইয়ের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ? কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছ কি? আমি চাই, আপনারা এটাকে এভাবে চিন্তা করুন। টেক্সট বুক এবং ওয়ার্ক বুক। যারা শিক্ষকতায় পেশায় আছেন আপনারা এর সাথে পরিচিত। যদি আপনি টেক্স বুকটা ভালোভাবে পড়েন তবেই কেবল ওয়ার্ক বুকে ভালো করতে পারবেন। টেক্সট বুক হলো কুরআন। আর ওয়ার্ক বুক আমাদের দুই কাঁধে। কিরামান কাতেবীন সম্মানজনক ফেরেশতারা আমাদের ওয়ার্ক বইটি প্রতিনিয়ত লিখে চলছেন। এই দুইটি বই আসলে ওতপ্রোতভাবে যুক্ত। ওহীর বই এবং আমাদের কর্মের বই, এই দুই বইয়ের ধারণা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, কুরআনের বহু স্থানে আল্লাহ ওহীর বই দিয়ে আলোচনা শুরু করেন আর শেষ করেন আমাদের কর্মের বই দিয়ে অথবা আলোচনা শুরু করেন আমাদের কর্মের বই দিয়ে আর শেষ করেন ওহীর বই দিয়ে। যেমন সূরা ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ প্রজ্ঞাময় কুরআন দিয়ে শুরু করেন। আর প্রথম প্যাসেজটি শেষ হয়, ওয়া কুল্লা সাইয়িন আহচইনাহু ফিই ইমামিম মুবিন। "সব কিছুই আমি স্পষ্ট কিতাবে সংরক্ষিত করে রেখেছি।" (৩৬:১২) আমাদের কাজের রেকর্ড। সূরা কাফেও একই চিত্র। শুরুতে এসেছে, কাফ, ওয়াল কুরআনিল মাজিদ। আর কয়েকটি আয়াত পরেই এসেছে, ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। "আর আমার কাছে আছে এক কিতাব যা সব কিছুর পূর্ণ বিবরণ সংরক্ষণ করে।" (৫০:৪) --- নোমান আলী খান ---ডিপার লুক সূরা কাফ, সেশন ০১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিরিলিসের আরতুগ্রুলের সকল পর্ব কিভাবে দেখবেন?

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বই Pdf Download