বদলে যাওয়ার প্রথম শর্ত : শক্ত প্রতিজ্ঞা

 বদলে যাওয়ার প্রথম শর্ত : শক্ত প্রতিজ্ঞা

------------------ * --------------* --------------- আপনি হয়তো এমন এক গোপন যুদ্ধ লড়ছেন, যার কথা কেউ জানে না। স্ক্রিনের ওই অন্ধকার জগৎটা বারবার আপনাকে টেনে নেয়, আর প্রতিবার ফিরে এসে আপনি নিজেকেই প্রশ্ন করেন—আমি কি আর কোনোদিন মুক্তি পাবো না? শুনুন। সবকিছুর শুরু অন্তর থেকে, নিয়্যত থেকে। এই দুনিয়া বা আখিরাতের প্রতিটি বিষয়ের সূচনা হতে হবে এক দৃঢ় সংকল্প দিয়ে। রাসূলুল্লাহ (স) বলেছেন—اِنَّمَا الۡاَعۡمَالُ بِالنِّیَّاتِ—"প্রতিটি আমল নির্ভর করে নিয়্যতের উপর।" অন্তরে সেই অটল প্রতিজ্ঞা থাকতে হবে—আমি বদলাবোই। যদি সেই সংকল্প না থাকে, যদি অন্তরের গভীরে সেটার অস্তিত্বই না থাকে—যদি এটা হয় স্রেফ একটা ভাসা-ভাসা চিন্তা, "দেখি তো কাজ হয় কিনা"—তাহলে আপনি কোনোদিনও বদলাবেন না। আধা-মনের চেষ্টা দিয়ে এই শিকল ভাঙা যায় না। সেই সংকল্পকে শিকড় গাড়তে হবে অন্তরের গভীরতম প্রদেশে। দৃঢ় বিশ্বাস থাকতে হবে—আমি একজন ভালো মানুষ হবো, এবং আমি এটা পারবো। আর সবচেয়ে বড় কথা—আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনাকে এমন কোনো পরীক্ষায় ফেলেননি, যা আপনার সামর্থ্যের বাইরে। কখনোই না! আল্লাহ নিজেই ঘোষণা করেছেন—لَا یُكَلِّفُ اللّٰهُ نَفۡسًا اِلَّا وُسۡعَهَا—"আল্লাহ কারো উপর তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপান না।" (২:২৮৬) অর্থাৎ এই আসক্তি থেকে পরিত্রাণ আপনার সাধ্যের ভেতরেই আছে—নইলে আল্লাহ আপনাকে এটা দিয়ে পরীক্ষাই করতেন না। আপনার ভেতরে সেই শক্তি আছে। আজ রাতেই, একা বসে, অন্তরের গভীর থেকে বলুন—ইয়া আল্লাহ, আমি পারবো, এবং আমি এই আসক্তিকে জয় করবোই। এটাই প্রথম ধাপ। আর প্রথম ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি শক্ত প্রতিজ্ঞাই পারে আপনার পার্থিব জীবনকে সুন্দর করে দিতে। সাথে আছে পরকালের অনন্ত জীবনের সুখ। তাহলে কেন প্রতিজ্ঞাটা করবেন না? —শাইখ ইয়াসির কাদীর খুতবা অবলম্বনে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বই Pdf Download

নেক আমলে অবিচল রাখবে যে ১০ আয়াত

দিরিলিসের আরতুগ্রুলের সকল পর্ব কিভাবে দেখবেন?