সম্পন্ন মানবের শুভাগমনে ইসলামের পূর্ণতা
সম্পন্ন মানবের শুভাগমনে ইসলামের পূর্ণতা শাঈখ মুহাম্মাদ উছমান গনী আল্লাহ তাআলা ভালোবেসে সৃষ্টি করলেন বিশ্ব-নিখিল। তিনি তাঁর সৃষ্টিতে দেখতে চান ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই নিজের ভালোবাসার প্রতিবিম্ব হিসেবে পাঠালেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবজাতির সর্বোত্তম আদর্শ আখেরি নবী ও সর্বশেষ রাসুল হজরত মুহাম্মদ (সা.)-কে, যিনি ইনসানে কামিল বা পরিপূর্ণ মানব। মানবীয় অবয়বে আল্লাহর গুণাবলির সমাহার ঘটেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে। তাঁর শুভাগমনে ইসলামের পরিপূর্ণতা ঘটেছে। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহর রং! আর আল্লাহর রং অপেক্ষা অধিকতর সুন্দর রং কী হতে পারে? আমরা তাঁরই ইবাদতকারী অনুগত বান্দা।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৩৮)। প্রকৃতির ধর্ম, মানবধর্ম, ভালোবাসা ও প্রেমের ধর্ম। মহান আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের পূর্ণতা দানের জন্যই মহানবী (সা.)-এর আবির্ভাব। কোরআনের ভাষায়, ‘তিনি তাঁহার রাসুলকে পথনির্দেশ ও সত্য ধর্মসহ প্রেরণ করেছেন অপর সকল ধর্মের ওপর উহাকে জয়যুক্ত করার জন্য। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল, তাঁহার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে...