কে ছিলেন ইমাম আল-মাওয়ার্দি
ইসলামি ইতিহাসের ক্লাসিক যুগের শ্রেণিবিন্যাস ও সুবিন্যস্তকরণের সময়ে যে কজন মনীষী তাঁদের মেধা ও প্রজ্ঞা দিয়ে জ্ঞানজগৎকে সমৃদ্ধ করেছেন, আবুল হাসান মাওয়ার্দি তাঁদের অন্যতম। তিনি একাধারে একজন প্রখ্যাত ফকিহ, বিজ্ঞ বিচারক এবং দূরদর্শী রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। ইসলামি রাজনীতির তাত্ত্বিক ভিত্তি বা ডকট্রিনাল কাঠামো নির্মাণে তাঁর অবদান আজও বিশ্বজুড়ে স্বীকৃত। বিশেষ করে রাষ্ট্রদর্শন ও ফিকহ শাস্ত্রে তাঁর গভীর পাণ্ডিত্য তাঁকে এক অনন্য উচ্চতায় আসীন করেছে। জন্ম ও শিক্ষা পুরো নাম আবুল হাসান আলি ইবনে মুহাম্মদ ইবনে হাবিব আল-মাওয়ার্দি। ৯৭২ খ্রিষ্টাব্দে (৩৬৩ হিজরি) ইরাকের বসরা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাল্যকাল কাটে বসরাতেই। এখানে আবুল কাসিম আল-সাইমারির কাছে ফিকহ শিক্ষা করেন এবং পরবর্তী সময়ে শেখ আবু হামিদ আল-ইসফায়িনির কাছে জ্ঞানার্জনের উদ্দেশ্যে সফর করেন। তিনি বসরা ও বাগদাদে বহু বছর অধ্যাপনা করেছেন। মাওয়ার্দি এমন এক সময়ে জ্ঞানচর্চা করেছেন, যখন ইসলামি জ্ঞানজগৎ বর্ণনাভিত্তিক পদ্ধতি থেকে যুক্তিনির্ভর পদ্ধতিতে প্রবেশ করছিল। (শিরাজি, আত-তাবাকাতুল ফুকাহা, পৃ. ১১৫-১১৬, দারুল রায়েদ আল-আরাবি, ব...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন