সেই সব গৃহ

 


সূরা নূরের ৩৬ নাম্বার আয়াতে আল্লাহ বলেন— "সেই সব গৃহ, যাকে মর্যাদায় সমুন্নত করতে এবং যাতে তাঁর নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেগুলোতে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা হয় সকাল ও সন্ধ্যায় (বার বার)।"

অনেক আলেমের মতে, এই আয়াতে ঘর দ্বারা শুধু মসজিদ বোঝানো হয়েছে। কিন্তু অন্য আলেমরা বলেন— না, শুধু মসজিদ নয় সাধারণ ঘর-বাড়িও এর অন্তর্ভুক্ত। ঘর দ্বারা এখানে মসজিদ যেমন বোঝায় তেমনি মুমিনদের ঘর-বাড়িও বোঝায়। সেই সমস্ত ঘর যেগুলো আল্লাহর স্মরণের মাধ্যমে উন্নত মর্যাদা লাভ করে..... জানেন? আমরা কি করতে পারি যেন আমাদের বাসাগুলোও এমন উন্নত মর্যাদা লাভে সক্ষম হয়? এটা খুবই সহজ। বাসায় প্রবেশের দোয়া শিখুন, বের হওয়ার দোয়া শিখুন, বাথরুমে প্রবেশের এবং বাথরুম থেকে বের হওয়ার দোয়া শিখুন, পোশাক পরিবর্তন করার দোয়া শিখুন। আল্লাহর নাম উচ্চারণ করার জন্য অজুহাত খুঁজতে থাকুন। প্রতিটি সুযোগে তাঁর তাসবীহ পাঠ করুন। আল্লাহর রাসূল (স) এর উপর দরূদ পাঠ করুন। বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে থাকুন। আপনার জিহ্বাকে এগুলো পাঠে অভ্যস্ত করে তুলুন। যেমন— কোনো কিছুতে দেরি হয়ে গেলে বলুন, আস্তাগফিরুল্লাহ আমার দেরি হয়ে গেলো। কোনো কিছু সঠিক সময়ে করতে পারলে বলুন— আলহামদুলিল্লাহ। কেউ আপনাকে এক গ্লাস পানি এনে দিলে বলুন— আলহামদুলিল্লাহ, (জাজাকাল্লাহু খাইর)। এভাবে প্রতিটি সুযোগে আল্লাহর মহিমা কীর্তন করুন। —উস্তাদ নোমান আলী খান (Amazed by the Quran 2013)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কে ছিলেন ইমাম আল-মাওয়ার্দি

নেক আমলে অবিচল রাখবে যে ১০ আয়াত

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বই Pdf Download