বাবরি মসজিদে প্রথম হামলাকারীর গল্প
বাবরি মসজিদে প্রথম হামলাকারীর গল্প ১৯৯২ সালে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। মসজিদে প্রথম হামলাকীরর নাম হলো বলবীর সিং। বলবীর সিংয়ের জন্ম ভারতের হারিয়ানার পানিপথে। পানিপথ ছিলো উগ্র হিন্দুত্ববাদী মানুষদের দিয়ে পূর্ণ। তার নিজের ভাষায়- “কলেজে পড়ার সময়ই আমার সাথে অনেক উগ্রবাদী ছাত্রের সাথে পরিচয় হয়। তারা আমার মনে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা আর হিংসার বিষবাষ্প ঢুকিয়ে দিয়েছিলো”। এভাবে ছাত্রাবস্থায়ই তিনি জড়িয়ে পড়েন উগ্র হিন্দুত্ববাদী দল শিবসেনার সাথে। শিবসেনার যে দলটা বাবরি মসজিদ ধ্বংস করেছিলো বলবীর সিং ছিলেন সে দলের প্রধান। মসজিদ ভাঙার স্মৃতি নিয়ে তিনি বলছেন- “ আমি তীব্র বেগে আমার কুঠার দিয়ে মসজিদের গম্বুজে আঘাত করলাম। আকাশ বিদীর্ণ করে আওয়াজ তুললাম ‘ভগবান রামের জয়”। এরপর সবাই বলবীরের নামে জয়োধ্বনি দেয়া শুরু করে। রাতারাতি তিনি বিখ্যাত হয়ে যান।কিন্তু তার আদর্শবান পিতা তাকে ত্যাজ্য করেছিলেন। তার পিতা এজন্য নিজের শেষকৃত্য মুসলিমদের রীতিতে করাতে বলেছিলেন। মসজিদ গুড়িয়ে দেয়ার কিছুদিনের মধ্যেই একটা ঘটনা ঘটলো। বলবীরের এক সাথি যোগেন্দ্র বাবরি মসজিদের ভাঙা দুটো ইট এনে তাতে...