পোস্টগুলি

জান্নাতে স্বামী-স্ত্রীর সম্পর্কটা কেমন হবে?

ছবি
  জান্নাতে স্বামী-স্ত্রীর সম্পর্কটা কেমন হবে? ---------------------------- সূরা কাহাফের তৃতীয় আয়াতে আল্লাহ বলেন-- مَّاکِثِیۡنَ فِیۡهِ اَبَدًا -- এখানে 'মা-কিসিনা' দ্বারা বুঝানো হচ্ছে সেখানে (জান্নাতে) তারা সবসময় নতুন কিছু পাওয়ার প্রতীক্ষায় থাকবে। আপনি জান্নাতে সারাক্ষণ আরো নতুন নতুন জিনিস পাওয়ার আশায় থাকবেন। আর এটা অনন্তকাল ধরে ঘটতে থাকবে। ব্যাপারটা আসলে সুখের মনস্তত্ত্বের (psychology of happiness) গহীনে লুকায়িত একটি ব্যাপার। পুরস্কারের মনস্তত্বের সাথে জড়িত একটি ব্যাপার। কোনো পুরস্কারের আসল আনন্দ পাওয়া যায় আসলে পুরস্কার পাওয়ার ঠিক আগ মুহূর্তে। একজন ছাত্র সবচে সুখী থাকে তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার ঠিক আগ মুহূর্তে। বিয়ে হওয়ার ঠিক আগের দিন ছেলেটা খুব খুশি থাকে। বিশেষ করে মেয়েটি। সে অবশ্যই বিয়ের ঠিক আগের দিন সবচেয়ে সুখী থাকে। ভালো কিছু পাওয়ার প্রতীক্ষার মাঝে কি যেন এক অদ্ভুত আনন্দ লুকিয়ে আছে। বাচ্চার জন্ম হবে! অমুক তারিখে বিয়ে হবে! অমুক দিন বোনাস পাওয়া যাবে! ঈদ উপলক্ষে অনেক দিন ছুটি পাওয়া যাবে! ভ্রমণের দিন এগিয়ে আসছে! বহুদিন পর আমার প্রিয় বন্ধুর সাথে দেখা হবে! এই যে অ...

বিশ্বনবী (হযরত রসূল (স:) এর জীবনী) pdf

ছবি
  বিশ্বনবী (হযরত রসূল (স:) এর জীবনী) এই বইটি দুটি বিভাগে বিভক্ত। এই বইটির 2য় অংশ অবশ্যই পড়া উচিত কারণ এটি তার ধরণের অন্যান্য বইয়ের তুলনায় নতুন জ্ঞান এনেছে

স্বপ্নের প্রকারভেদ

ছবি
  স্বপ্নের প্রকারভেদ - শায়েখ ইয়াসির কাদি আমরা কুরআন এবং সুন্নাহ থেকে জানতে পারি যে, স্বপ্ন আসতে পারে আল্লাহ সুব হানাহু ওয়া তায়ালার কাছ থেকে, স্বপ্ন আসতে পারে শয়তানের কাছ থেকে এবং আপনি নিজের কল্পনা থেকেও স্বপ্ন দেখতে পারেন। সুতরাং স্বপ্নের তিনটি বিভাগ রয়েছে। আল্লাহর কাছ থেকে স্বপ্ন। নবীরা এ ধরনের স্বপ্ন দেখে থাকেন। তাঁরা অন্য দু'ধরনের স্বপ্ন দেখেন না। এটা নবীদের বেলায় ঘটে। নবীরা শুধু আল্লাহর কাছ থেকে স্বপ্ন দেখেন। আল্লাহ তাদের স্বপ্ন শয়তানের আক্রমণ থেকে রক্ষা করেছেন। এবং আল্লাহ তাদের নিজেদের কল্পনা থেকেও তাদের স্বপ্নকে সংরক্ষিত করেছেন। আর তাই যখনই একজন নবী একটি স্বপ্ন দেখেন সেটা অহি হিসেবে গণ্য করা হয়। এটাকে আল্লাহর নিকট থেকে অহি হিসেবে দেখা হয়। একজন নবীর প্রতিটি স্বপ্ন হল আল্লাহর নিকট থেকে অহি। আমরা ব্যাপারটি ইব্রাহীম (আ) এর পরিবারের বেলায় দেখেছি। ইব্রাহীম (আ) এর কি ঘটেছিল? তিনি ইসমাইল (আ) এর ব্যাপারে একটি স্বপ্ন দেখেন। তিনি দেখেন যে, তিনি ইসমাইল (আ) কে কুরবানি করছেন। 'ইন্নি আরা ফিল মানামে আন্নি আজবাহুক' আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। তাহলে নবী ইব্রাহীম (আ)...

ইয়াজুজ-মাজুজের রহস্যময় গল্প

ছবি
  ইয়াজুজ-মাজুজ অর্থ দ্রুতগামী। ইয়াজুজ-মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারও কারও মতে, আরবি ‘মওজ’ শব্দ থেকে ‘ইয়াজুজ-মাজুজ’ শব্দের উৎপত্তি। এর অর্থ ‘তরঙ্গ’ বা ‘ঢেউ’। তাঁদের মতে, ইয়াজুজ-মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায়, এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে। এ জন্যই তাদের এই নামকরণ। ইয়াজুজ-মাজুজ সম্প্রদায় আদম (আ.)-এর বংশধর। শাসক জুলকারনাইন ইয়াজুজ-মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন (সুরা কাহাফ, আয়াত ৯২-৯৭)। কিয়ামতের আগে হজরত ঈসা (আ.)-এর পৃথিবীতে পুনরাগমনের সময় তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে, সব ভক্ষণ করবে। কোরআনে আছে, ‘সে (জুলকারনাইন) বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন, তা-ই যথেষ্ট। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব। তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো। তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ঢিবি দুটি পাহাড়ের সমান হলো, তখন জুলকারনাইন বলল, তোমরা হাপরে দম দিতে থাকো। যখন তা আগুনের মতো গরম হলো, তখন সে বলল, তোমরা গলানো তামা নি...

যে ৬টি কাজ বিপর্যয় সৃষ্টি করে

ছবি
  যে ৬টি কাজ সমাজ–জীবনে বিপর্যয় সৃষ্টি করে সুরা হুজুরাত পবিত্র কোরআনের ৪৯তম সুরা। হুজুরাত মানে অন্দরমহল। সুরাটি মদিনায় অবতীর্ণ। এর ২ রুকু, ১৮ আয়াত। এই সুরার তিন অংশ: ১. রাসুলের সঙ্গে বিশ্বাসীদের ব্যবহার, ২. মুমিনদের বৈশিষ্ট্য, এবং ৩. আল্লাহর রাসুল (সা.)–কে প্রকৃত মর্যাদা প্রদান। সুরাটির প্রথম অংশে রাসুলের প্রতি মুমিনদের আচরণ কেমন হওয়া উচিত এবং না করলে তার দুর্ভাগ্যজনক পরিণামের বর্ণনা করা হয়েছে। আবার রাসুলের প্রতি যথাযোগ্য আচরণের সুফলের বর্ণনাও এতে করা হয়েছে। সুরার দ্বিতীয় অংশে মুমিনদের বৈশিষ্ট্য এবং অন্য মুমিন ও মানুষের সঙ্গে মুমিনদের আচরণ, আর তা না করার পরিণাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তৃতীয় অংশে এসে সুরাটি পরিণতিতে পোঁছেছে। আল্লাহর রাসুল (সা.)–কে প্রকৃত মর্যাদা দিয়ে আর তাঁর প্রতি আনুগত্য প্রকাশ করে মুমিনদের নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে আল্লাহর পুরস্কারের কথা এসেছে। সুরাটি শেষ হয়েছে আল্লাহর মহত্ব প্রকাশ করে। এই সুরায় অসত্য, মিথ্যা, সন্দেহ উদ্রেককারী, গুজব বা শত্রুতার সৃষ্টি হয়—এমন কিছুর প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। সংবাদ যাচাই না করে গুজব ছড়ানো ভয়াবহ পাপ। আল্ল...

কদর হলো আল্লাহর গোপন বিষয়

ছবি
  কদর বা predestination আমরা কোনোদিন সম্পূর্ণরূপে বুঝতে পারবো না। এটা মানবীয় বুদ্ধির বাহিরের বিষয়। কারণ এর সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ক্ষমতার সাথে। আর আমরা আল্লাহর ক্ষমতা বুঝতে পারবো না। এর সম্পর্ক আল্লাহর জ্ঞানের সাথে। আর আমরা আমাদের সীমিত মস্তিষ্ক দিয়ে আল্লাহর সীমাহীন জ্ঞান বুঝতে পারবো না। এরকম অনুমান করাটা অহংকারমূলক যে, আমরা আমাদের তুচ্ছ এবং অতি ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আল্লাহর মহিমা এবং জ্ঞান বুঝতে পারবো। এ জন্য ইবেন আব্বাস (রা) বলেন—কদর হলো আল্লাহর গোপন বিষয়। যে কেউ আল্লাহর গোপন বিষয়ে অনুসন্ধান চালাবে এবং তার তালা খুলতে চাইবে সে শেষমেষ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে অস্বীকার করে বসবে। আপনি কোনদিন ভাগ্যের ধারণাটা পুরোপুরি বুঝতে পারবেন না। আপনি প্রথম ব্যক্তি না, এর আগেও অসংখ্য মানুষ এই একই প্রশ্ন করেছে যে, সবকিছু যদি পূর্ব নির্ধারিত হয় তাহলে আমার কি কিছু করার দরকার আছে? মনোযোগ দিয়ে শুনুন। বুখারী শরীফে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে জিজ্ঞেস করল—ইয়া রাসূলাল্লাহ! আমি যা কিছু করি তা কি আল্লাহ পূর্বেই লিখে রেখেছেন? আর আমি...

আল-ফিক্‌হুল মুয়াস্‌সার pdf বাংলা

ছবি
  আল-ফিক্‌হুল মুয়াস্‌সার