সূরা মূলক
❖ কোন সুরাটি তার তেলাওয়াতকারীকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবেঃ সূরা মূলক। এ বিষয়ে ব্যাখ্যা হচ্ছে, “ঝগড়া” শব্দটি আমি প্রশ্নে লিখেছি বলে, অনেকই আমাকে গালি গালাজ করেছেন। অথচ এই “ঝগড়া” শব্দটিই হাদিসে উল্লেখ করা হয়েছে। আসলে জারা গালি গালাজ করেছেন, তারা তাদের অজ্ঞতা এবং আবেগের কারনেই এমনটি করেছেন। ইসলামকে কখনোই আবেগ দিয়ে নয় বরং জেনে বুঝে পড়া লিখা করে, মানা উচিত। আর তাদের এটাও জেনে রাখা উচিত যে, গালি গালাজ করা ইসলামে সম্পূর্ণ হারাম। আল্লাহ ক্ষমা করুক। আমিন। হজরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; " কোরআন শরীফে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে না দেয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। সূরাটি হলো تبارك الذي بيده الملك.-- #তাবারাকাল্লাযী বি ইয়াদিহিল মূলক অর্থাৎ #সূরা মূলক… (আবু দাউদ-১৪০২, তিরমিজি-২৮৯১, ইবনে মাজাহ-৩৭৮৬, মুসনাদে আহমদ-২/২৯৯) অ...