পোস্টগুলি

আমরা তাঁর দিকে ফিরে আসি

ছবি
  আল্লাহ আমাদের করুণা করার জন্য সৃষ্টি করেছেন শাস্তি দিতে নয়, যদি শুধু আমরা তাঁর দিকে ফিরে আসি ---------------------------------- --------------- আমরা প্রতিনিয়ত প্রচুর মন্দ কাজ করি। আমরা প্রচুর প্রচুর ত্রুটি করি। আমাদের বামদিকের ফেরেশতা খুবই ব্যস্ত থাকে। তাঁর প্রচুর লেখালেখি করতে হয়। আর কেউ যখন আসলেই এসব নিজের ক্ষেত্রে চিন্তা করে, দুটো জিনিস হয় সঙ্গে সঙ্গেই। দুটো জিনিস সাথে সাথেই হয়ে যায়। সেগুলোর একটি হলো—সে আবেগে আচ্ছাদিত হয়ে যায়। সে মনে করে, "আমি তো ধ্বংস হয়ে গেলাম! আমার তো জান্নাতে ঢুকবার কোন উপায়ই নেই। আমি যা যা করেছি, এর কারণে সেখানে তো আমার কোন স্থানই হবে না।" এটা হলো একটি বিষয়। আর এটা কিন্তু ভালো ব্যাপার নয়। এটা নিয়ে বিস্তারিতভাবে একটু পর বলছি। আরেকটি জিনিস যা হয় সেটা মোটামুটি ভালো। সেটা হলো, আপনি অন্য মানুষ সম্পর্কে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দেন। দেখুন, আপনি যখন অন্য মানুষ কি কি ভুল করছে সেটা নিয়ে ব্যস্ত থাকেন, তাদের ভুল, তাদের পাপঃ সেই ভাই এমন করেছে। ওই বোন এমনটা বলেছে… এগুলো কীসের লক্ষণ জানেন? তা হলো আপনি নিজের সম্পর্কে চিন্তিত নন, আপনি নিজের ব্যাপারে এতোই ন...

ঘুম থেকে জেগে উঠার পর দুআ

ছবি
  ঘুম থেকে জেগে উঠার পর আমরা কোন দুআ পড়ি? "আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহীন নুশুর। " অর্থ: সকল প্রশংসা তাঁর জন্য যিনি আমাদের মৃত্যুর (ঘুমের পর) পর আবার জীবন দিয়েছেন। আর তাঁর দিকেই আমাদের প্রত্যাবর্তন। প্রতিদিন একটি নতুন জীবন। প্রতিবার আল্লাহ আপনাকে জেগে উঠার সুযোগ দিচ্ছেন এই জন্য যে, যেন ভুল করে থাকলে আবার নতুন করে শুরু করতে পারেন। ভালো ভালো আমল করে যেন জান্নাতের উচ্চ মাকাম লাভ করতে পারেন। ক্রমান্বয়ে জান্নাতে নিজের অবস্থান যেন উন্নত করে নিতে পারেন। আল্লাহ বলেন- وَ لِکُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوۡا - "প্রত্যেককে তার আমল অনুযায়ী দারাজাত বা লেভেল দেয়া হবে।" (৬:১৩২) অর্থাৎ আপনি যত বেশি ভালো কাজ করবেন তত উপরের জান্নাত পাবেন। প্রতিদিন ঘুরে ফিরে নেক আমল করার সুযোগগুলো বার বার আমাদের কাছে আসে। বিশেষ করে প্রতিদিনের ফরজ সুন্নত নামাজগুলো। এগুলোকে বোঝা হিসেবে দেখবেন না । সুযোগ হিসেবে দেখুন। আল্লাহ নিজেই বলেছেন- اِنۡ اَحۡسَنۡتُمۡ اَحۡسَنۡتُمۡ لِاَنۡفُسِکُمۡ - তোমরা যদি ভাল কর, তবে নিজেদের জন্যই ভাল করবে।(১৭:৭) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন...

মানুষকে যখন সৃষ্টি করা হয়...

ছবি
  মানুষকে যখন সৃষ্টি করা হয় তখন তাকে সকল সৃষ্টির উপর সর্বাধিক মর্যাদাবান এবং সম্মানিত করে সৃষ্টি করা হয়। সে মর্যাদা আসে আল্লাহর দেওয়া রূহ আমাদের ভেতর ফুঁকে দেওয়ার কারণে। ঐ আধ্যাত্মিক আলো যার মাধ্যমে আমরা আল্লাহর সাথে যুক্ত হই। যে আলো নিজেই আল্লাহর সাথে যুক্ত হতে চায়। আর রূহ আল্লাহর এতই বিস্ময়কর এক সৃষ্টি যে, আল্লাহ ফেরেশতাদের সকল ব্যাটালিয়নকে, যাদের সংখ্যা গণনাতীত, সকল আকাশের সমস্ত ফেরেশতাদের তিনি বলেন- فَاِذَا سَوَّیۡتُهٗ وَ نَفَخۡتُ فِیۡهِ مِنۡ رُّوۡحِیۡ فَقَعُوۡا لَهٗ سٰجِدِیۡنَ - "আমি যখন তাকে পূর্ণ মাত্রায় বানিয়ে দেব আর তাতে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার জন্য সিজদাবনত হও।" (১৫:২৯) অন্য কথায়, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আদম আলাইহিস সালাম এবং তাঁর সন্তানদের সৃষ্টি করেছেন এমন সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়ে যে সম্মান এবং মর্যাদা আল্লাহর কোনোসৃষ্টি কোনোকালে পায়নি। সর্বোচ্চ সম্মান!! এ ধারণাটি এতোই শক্তিশালী যে, তার মানে, ধরাপৃষ্ঠে জন্ম নেওয়া প্রতিটি আদম সন্তান, পৃথিবীর যে প্রান্তেই তার জন্ম হোক না কেন, যে গ্রামেই তার জন্ম হোক না কেন, যে শতকেই তার জন্ম হোক ন...

ফিতনার এই যুগে বাচ্চাদের কীভাবে বড় করবো?

ছবি
  ভয়াবহ ফিতনার এই যুগে আমার বাচ্চাদের কীভাবে বড় করবো? (২য় পর্ব) - নোমান আলী খান শয়তান মানুষের নিকট বিভিন্ন উপায়ে আসে। আল্লাহ এমনকি বলেছেন মানুষের মাঝে শয়তান আছে, জীনদের মাঝে শয়তান আছে। রাইট? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুতরাং, এমন অনেক মন্দ প্রভাব আছে যা এসে আমার অল্পবয়সী ছেলে বা মেয়েকে ধরাশায়ী করতে চাইবে। আর তারা এতে গুরুতরভাবে প্রভাবিত হয়ে পড়বে। আমাকে নিশ্চিত করতে হবে তারা যেন এ ধরণের পরিবেশে নিজেকে রক্ষা করতে পারে। কীভাবে নিশ্চিত করবেন যে, আমাদের শিশুরা যেন এ ধরণের পরিবেশ হ্যান্ডল করতে পারে। এ খুৎবা সব উত্তর দিতে পারবে না। আমি আগেই আপনাদের বলে রাখছি। কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা সতর্ক হতে পারি এবং কিছু প্র্যাক্টিক্যাল পদক্ষেপ নিতে পারি। আমি একটি অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি। যখন আমি একটি মুসলিম দেশে গিয়েছিলাম (তখন এ অভিজ্ঞতাটা হয়েছিল)। কারণ আমি ভেবেছিলাম তরুণদের সমস্যা তথা মুসলিম তরুণদের সমস্যা... এটা তো পাশ্চাত্যের বিষয়। মুসলমানরা, আলহামদুলিল্লাহ্‌, মুসলিম দেশে বাস করা মুসলমানরা, যারা আযান শুনতে পায়, খাবার হালাল না হারাম এটা নিয়ে চিন্তা করতে হয় না, যারা জী...

আল-কারীম

ছবি
  আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার একটি নাম হলো আল-কারীম। মূল শব্দ 'কারাম।' এখন 'কারাম' বলতে আসলে কী বুঝায়? বিখ্যাত ভাষাবিদ ইবনে মিসকাওয়ে বলেন- 'কারাম' হলো অন্তরে কোনো ধরণের খারাপ অনুভব করা ব্যতীত প্রচুর পরিমাণে ব্যয় করা। প্রতিটি উপকারী এবং কল্যাণকর উদ্যোগে ব্যয় করা। তাহলে তাঁর মতে, কারাম মানে শুধু দানশীলতা নয় বরং অতি মাত্রায় দানশীলতা। কোনো কৃপণতা অনুভব করা ছাড়া বা দান করে ফেলার পর অনুশোচনা অনুভব করা ছাড়া দান করা। " ধুর! কেন ঐখানে এতো টাকা দান করে ফেললাম!" এমন কিছু অনুভব করা ছাড়া দান করার নাম হলো 'কারাম।' বরং দান করার পরে আপনি ভালো অনুভব করেন। আর আপনি প্রতিটি উপকারী প্রজেক্টে দান করেন। ইমাম গাজ্জালীর মতে- 'কারাম' হলো দয়াদ্র মনে দানশীলতা প্রদর্শন করা। আপনার কাছে চাওয়ার পূর্বেই আপনি দান করেন। এমনকি প্লেটের খাবারও। আর কেউ যদি আপনার সবচেয়ে মূল্যবান জিনিসও আপনার কাছে চায়, আপনি তার সাথে ভদ্র আচরণ করেন। তাহলে 'কারাম' হলো ম্যাগন্যানিমাসলি দান করা। ম্যাগন্যানিমাসলি মানে- দান করার সময় আপনার অন্তর উদারতাটা অনুভব করে, একটি ভালো লাগা অনুভব...

একটি টেক্সটবুক, একজন শিক্ষক, একটি পরীক্ষা এবং রেজাল্ট

ছবি
  একটি টেক্সটবুক, একজন শিক্ষক, একটি পরীক্ষা এবং রেজাল্ট ---------------- * ---------------- স্কুল, কলেজ, ভার্সিটিতে সবসময় আমরা বিভিন্ন ধরণের পরীক্ষা দিয়ে আসছি। আমি আমার নিজেকে এবং আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে, উচ্চ শিক্ষা অর্জনের পথে আপনি যত পরীক্ষায় অংশ গ্রহণ করবেন তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা আছে। আর তা হলো জীবনের পরীক্ষা। আল্লাহ তায়ালা সূরা মুলকের দ্বিতীয় আয়াতে বলেন- الَّذِیۡ خَلَقَ الۡمَوۡتَ وَ الۡحَیٰوۃَ لِیَبۡلُوَکُمۡ اَیُّکُمۡ اَحۡسَنُ عَمَلًا - "যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম।" এটা এমন এক পরীক্ষা যা আমাদের চিরস্থায়ী পরিণতি নির্ধারণ করে দিবে। এখন, প্রতিটি পরীক্ষার একটি টেক্সটবুক থাকে। জীবনের পরীক্ষার টেক্সটবুক হলো কুরআন। কুরআন আমাদের গাইড। আর এ গাইডটা কতই না সুন্দর! প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনো মিথ্যা এ বইয়ের কাছেও আসতে পারে না। এই বইটি 'কিতাবুন মুবারাক' একটি বরকতময় বই। এই বইটি নিজেই একটি মিরাকল। এর তিলাওয়াতে আছে বারাকাহ, এর মুখস্ত করাতে আছে বারাকা...

ফিতনার এই যুগে আমার বাচ্চাদের কীভাবে বড় করবো?

ছবি
  ভয়াবহ ফিতনার এই যুগে আমার বাচ্চাদের কীভাবে বড় করবো? - নোমান আলী খান আমেরিকার মুসলিম কমিউনিটির মত বা ইউরোপের অনেক দেশের মত, কানাডা, অস্ট্রেলিয়া যেখানে মুসলমানরা সংখ্যালঘু… আমরা সেখানে ইসলামিক সেন্টার নির্মাণ করতে চাই, ইসলামী স্কুল, কিশোর প্রজেক্ট বা এ ধরণের প্রজেক্ট চালাতে চাই আমাদের সন্তানদের ইসলামী পরিবেশে বড় করার জন্য। আমি সবার আগে এ কথা বলে শুরু করতে চাই যে, আমাদের সবার উচিত আন্তরিক দোয়া করা এমন যে কোনো প্রচেষ্টার জন্য। যা কিছুটা অগ্রগতি অর্জনের চেষ্টা করছে, কিছুটা সেবা দেয়ার চেষ্টা করছে এবং আগুয়ান প্রজন্মের মধ্যে ইসলামী মূল্যবোধ প্রবেশ করানোর চেষ্টা করছে। কিন্তু আজ আমি অন্য একটি দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। একই বিষয়, কিন্তু ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে। বিজনেস ব্যাকগ্রাউন্ড এবং ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে আমি আপনাদের বলতে পারি, যখন কোনো প্রজেক্ট বাস্তবায়ন করার দায়িত্ব পান, আপনার Goals বা লক্ষ্যগুলো নিয়ে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। লক্ষ্যগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করার পর আপনি সিদ্ধান্ত নিবেন কি কি পদক্ষেপ করতে হবে সেসব লক্ষ্যগুলো অর্...